১৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়-মনোহরা গ্রামের একটি বাড়িতে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম, বেলাল হোসেন, মুকুল সরকার, সিদ্দিক হোসেন, মেরাজ আলী, সাইদুল প্রামানিক, আশরাফ আলী, জামায়াত আলী, রেজাউল করিম, জাহাঙ্গীর হোসেন, আবু সাইদ, লিটন হোসেন, ওমর ফারুক ও আনিছুর রহমান। পুলিশের বক্তব্য, তাঁরা বিএনপি-জামায়াত ও ছাত্রশিবিরের রাজনীতি করেন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ বলেন, নাশকতার পরিকল্পনা করতে ওই ১৪ জনসহ আরও অনেকে গোপন বৈঠকে বসেছিলেন। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।