১৪ মাসেও সন্ধান মেলেনি ব্যবসায়ীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের জয়নাল মণ্ডলের (৫০) সন্ধান মেলেনি। এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় জিডি করা হয়েছে।
নিখোঁজ ব্যবসায়ী জয়নালের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কিশামত দুর্গাপুর গ্রামসংলগ্ন নাকাইহাট বাজারে জয়নালের মুদি দোকান রয়েছে। তিনি বাড়ি থেকে প্রতিদিন ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। গত বছরের ১০ আগস্ট সকালে তিনি নাকাইহাট বাজারে গিয়ে আর ফেরেননি। পরে তাঁর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। এ নিয়ে নিখোঁজ ব্যবসায়ীর ছেলে শাহীন মিয়া গত বছরের ৫ অক্টোবর থানায় একটি জিডি করেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।