১৪ শিক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ১৪ জন কারিগরি (ভকেশনাল) শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ১০ জন, জেআই কলেজ কেন্দ্রে দুজন, কৃষি কলেজ পরীক্ষাকেন্দ্রে দুজনসহ মোট ১৪ জন। গতকাল সোমবার এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকল করার সময় হাতেনাতে ধরা পড়ায় তাদের বহিষ্কার করা হয়। এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সবাইকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আগামী বছরে তারা পরীক্ষা দিতে পারবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি