১৫ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার বিনোদপুর খাঁসেরহাট এলাকায় একটি বাড়িতে তাঁরা বৈঠক করছিলেন। শিবগঞ্জ থানার এসআই নূরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭টি তাজা ককটেল, ২৫০ গ্রাম গানপাউডার ও তিনটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ