১৫ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র্যাব। তাঁদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। র্যাব জানিয়েছে, র্যাব-২-এর একটি দল গতকাল মঙ্গলবার পাসপোর্ট কার্যালয়ের সামনে অভিযান চালায়। অভিযানে দালাল চক্রের ১৫ জনকে ৫০টি নতুন-পুরোনো পাসপোর্টসহ আটক করা হয়। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন চক্রের সদস্য দীন ইসলাম, এনায়েত উল্লাহ, সমীর রঞ্জন দে, মো. হেলাল, নবীর মিয়াকে ১০ দিন করে এবং নিয়ামত শেখ, সেলিম মিয়া, সুমন মিয়া, মো. আলম, তারেক শেখকে সাত দিন করে কারাদণ্ড দেন। এ ছাড়া আকাশ শিকদারকে পাঁচ হাজার, সোহেল রানাকে দুই হাজার ও আজিজুল ইসলাম আমিনকে তিন হাজার টাকা করে জরিমানা করেন আদালত।