১৫ জনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের বউবাজারে এক বাসায় গতকাল রোববার জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ দণ্ডাদেশ দেন। তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে বেলা দুইটার দিকে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলতে থাকা ১৫ জনকে ধরে ওই সাজা দেওয়া হয়। তাঁদের কাছ থেকে ১১ হাজার টাকাও জব্দ করা হয়। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জামাল হোসেন, মো. সেলিম, মো. জাহাঙ্গীর, মনু মিয়া, হেলাল উদ্দিন, সাহাবুদ্দিন, কাইয়ুম বিশ্বাস, মো. মুন্না, আবদুর রব, মো. আশরাফ উদ্দিন, মো. শামীম, আবদুল মান্নান ব্যাপারী, আবদুর রহমান, সাইদুল ইসলাম ও শিপন সরদার।