১৫ জুয়াড়িকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে আজ রোববার ১৫ জন জুয়াড়িকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের কাছ থেকে ১১ হাজার টাকাও জব্দ করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তাঁদের এ কারাদণ্ড দেন।


ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে হাজারীবাগের বউ বাজার এলাকার এক বাসায় জুয়া খেলা চলছিল। অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা দুইটার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। ওই সময় জুয়া খেলতে থাকা ১৫ জনকে হাতেনাতে ধরে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: জামাল হোসেন, মো. সেলিম, মো. জাহাঙ্গীর, মনু মিয়া, হেলাল উদ্দিন, সাহাবুদ্দিন, কাইয়ুম বিশ্বাস, মো. মুন্না, আব্দুর রব, মো. আশরাফ উদ্দিন, মো. শামীম, আব্দুল মান্নান বেপারী, আব্দুর রহমান, সাইদুল ইসলাম ও শিপন সরদার।