১৫ মিনিট পরে পরীক্ষা শুরু করার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে ছয়জন এইচএসসি পরীক্ষার্থীর কম্পিউটার শিক্ষা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে শুরুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০টা থেকে শুরু করে বেলা ১টা পর্যন্ত সারা দেশে এইচএসসির কেন্দ্রগুলোতে ওই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু করা হয় সকাল ১০টা ১৫মিনিটে।
কেন্দ্রসচিব বিমলেন্দু সরকার বলেন, ‘১৫ মিনিট নয়, নির্ধারিত সময়ের ৫-৭ মিনিট পরে ওই ছয় পরীক্ষার্থীর পরীক্ষা শুরু করা হয়। এ জন্য তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়। প্রশ্নপত্র থানা থেকে কেন্দ্রে নিয়ে আসার পর অন্য বিষয়ের প্রশ্নপত্রের ভিতরে হারিয়ে যায়। খুঁজে পেতে একটু দেরি হয়েছে।’