১৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের বহির্নোঙর এলাকা থেকে মিয়ানমারের পাঁচ নাগরিকসহ ১২ জনকে আটক করেছে র্যাব-৭। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ভোররাতে ওই ১২ ব্যক্তিকে আটকের পাশাপাশি তাঁদের কাছ থেকে ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই অভিযানে একটি ট্রলার জব্দ করেছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. আমিরুল্লা প্রথম আলোকে বলেন, বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ ১২ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা ১১টায় র্যাব-৭ চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা।