প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে গোল্ডলিফ সিগারেটের পরিবেশক ‘মৌলভী ব্রাদার্স’-এর কার্যালয় থেকে ১৪ লাখ ৭৬ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। গত বুধবার রাতে জেলা শহরের ডোকোরো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, রাত ১০টার দিকে আট-নয়জন ডাকাত ওই কার্যালয়ে ঢুকে পড়ে। তখন কার্যালয়ের চারজন কর্মচারী প্রতিদিনের মতো বিক্রয় প্রতিনিধিদের দিয়ে যাওয়া টাকা গুনছিলেন। ডাকাতেরা ওই কর্মচারীদের শরীরে পিস্তল ও রামদা ঠেকিয়ে ১৪ লাখ ৭৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জন কর্মচারীকে থানায় নিয়ে যায়।