১৫ হাজার পর্নো সিডিসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টনের স্টেডিয়াম মার্কেটে অভিযান চালিয়ে আজ রোববার ১৫ হাজার পর্নো সিডিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক হওয়া ব্যক্তিরা হলেন উজ্জ্বল (২৫) ও ইব্রাহিম (১৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৩-এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে স্টেডিয়াম মার্কেটের দোতলার একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষে পর্নো সিডি তৈরি করা হচ্ছিল। হাতেনাতে ওই দুজনকে আটক করা হয়। এ ছাড়া ১৫ হাজার পর্নো সিডি, সিডি রাইট করার ১০টি যন্ত্র, চার হাজার ৮০০ খালি সিডি জব্দ করা হয়েছে। রবিউল করিম আরও জানান, র্যাব-৩-এর উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন এ অভিযানের নেতৃত্ব দেন। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।