১৫ 'প্রশ্ন ফাঁসকারী' আটক: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অডিটর নিয়োগ পরীক্ষার ‘প্রশ্ন ফাঁসকারী’ চক্রের মূল হোতাসহ ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। আজ শুক্রবার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আজ অডিটর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। র্যাবের দাবি, ওই ১৫ জনের কাছ থেকে অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। বিকেল পৌনে ৫টায় সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।