১৫০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে মহাসড়ক থেকে ১৫০ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে হাইওয়ে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বগুড়াগামী মাইক্রোবাসে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। ওসি আবদুল কাদের আরও বলেন, উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা।