১৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব ও বিজিবির পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৫০৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের এএসপি সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের জমিনপুর পূর্বপাড়ার হাউসনগর গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৩৮৪ বোতল ফেনসিডিলসহ মো. রুবেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে পৃথক দুটি অভিযানে বিজিবি ১ হাজার ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।