১৬ জন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লাজি গ্রামের যুগিবাড়ি থেকে ভারতে পাচার করার সময় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাচারকারীর বাবা ভুবন দেবনাথকে আটক করা হয়েছে। মূল পাচারকারী নিতাই দেবনাথ। গতকাল বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাচারকারীদের বিরুদ্ধে মামলা করেছে। তজুমদ্দিন থানার ওসি এ কে এম শাহিন মণ্ডল বলেন, উদ্ধার হওয়া ওই ১৬ জনকে তাঁদের স্বজনের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁদের ভারতে পাচার করা হচ্ছিল। নৌযানযোগে তজুমদ্দিনে আসা এসব উদ্ধার হওয়া মানুষের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়।