১৬ দিন পর মরদেহের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু গ্রামে বাবাকে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন ছেলে। হত্যার ১৬ দিন পর গতকাল বুধবার রাতে বাড়ির গোয়ালঘরে লাশের সন্ধান পেয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম একরামুল হক (৪৬)। অভিযুক্ত ছেলের নাম মোহাম্মদ সোহেল (১৯)। ঘটনার পর থেকে তিনি পলাতক।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেনের ভাষ্য, ঈদুল আজহার চার দিন আগে সোহেল তাঁর বাবাকে হত্যা করে বাড়ির পাশে গোয়ালঘরে পুঁতে রাখেন। তারপর থেকে তিনি পলাতক। গতকাল তিনি চাচাকে ফোন করে ঘটনা খুলে বলেন। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহের সন্ধান পেলেও আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতে লাশ তোলার সিদ্ধান্ত নেয়। এসআই মাহবুব আরও জানান, ঘটনার কয়েক দিন আগে একরামুল হক তাঁর স্ত্রীকে তালাক দেন। এই রাগেই ছেলে তাঁকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।