১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া মেডিকেল রিপোর্ট দেওয়ার অপরাধে তিন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে এবং নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ১৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার মুগদা এলাকায় র্যা ব-৩, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান শেষে র্যা বের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন এলাকার সুরাইয়া হাসপাতাল, খান ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করে তিনটি প্রতিষ্ঠানেই মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান দিয়ে বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল টেস্ট এবং ভুয়া মেডিকেল রিপোর্টের প্রমাণ পাওয়া যায়।