প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে গতকাল রোববার ১৬ যুবককে আটক করেছে পুলিশ। থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, ইদানীং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মাদকসেবী যুবকেরা ছাত্রীদের আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে গতকাল রবিন মিয়া, রায়হান মিয়া, ইমন মিয়া, সাগর হোসেন, সোহাগ মিয়া, নাজমুল হোসেন, তানভীর হোসেন, সোহেল মিয়া, শাহিন মিয়া, রনি মিয়া, মাসুম মিয়া, ইব্রাহিম হোসেন, রফিকুল ইসলাম, পলাশ মিয়া, তাইজুল ইসলাম ও রবি হোসেনকে আটক করে থানায় আনা হয়। পরিবারের সদস্যদের সামনে তাঁদের তওবা ও শপথবাক্য পাঠ করানো হয়। পরে অভিভাবকেরা মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে নেন।