প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা পুলিশ মাদক মামলার জব্দ করা আলামত ১৬ লাখ ৩৫ হাজার টাকার মাদক ধ্বংস করেছে। গতকাল শনিবার বিকেলে সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. আবু ওবাইদা ও পুলিশের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) সৈয়দ সফিকুল ইসলাম মুকুলের উপস্থিতিতে মাদক ধ্বংস করা হয়। এ সময় সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সদর আদালতের মালখানায় সংরক্ষিত থাকা বিভিন্ন মামলার উদ্ধার করা ১ হাজার ৫৯৫ বোতল অফিসার্স চয়েজ মদ ও ৫০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়। এর বাজারমূল্য ১৬ লাখ ৩৫ হাজার টাকা বলে জানানো হয়।