১৬ সোনার বারসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী থেকে এক কেজি ৮০০ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ মো. রাসেল (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত আড়াইটার দিকে টঙ্গীর নিমতলী চেকপোস্ট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল দাবি করেন, তিনি পাঁচ হাজার টাকার বিনিময়ে সোনার বারগুলো বহন করছিলেন। এই সোনার প্রকৃত মালিক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী। এর মূল্য প্রায় ৭০ লাখ টাকা।