১৬ হাজার ইয়াবাসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ১৬ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‍্যাব)।

আজ শুক্রবার সকালে র‍্যাব এই অভিযান চালায়। র‍্যাবটি বাসটি জব্দ করেছে। আটক ৫ জনকে র‍্যাবের-৪ কার্যালয়ে রাখা হয়েছে।
র‍্যাবের মিডিয়া শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।