১৬৫টি গাছ কাটল দুষ্কৃতকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চরকান্দা গ্রামে স্থানীয় পল্লিচিকিৎসক লুৎফর রহমানের ১৬৫টি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, এক বছর আগে ৬৯ শতক জমি কিনে তাতে ৭০টি রেইন ট্রি, ৫০টি মেহগনি, ২৫টি জাম ও ২০টি আমগাছ রোপণ করেছিলেন ওই পল্লিচিকিৎসক। গতকাল বুধবার তিনি ওই জমিতে গিয়ে দেখতে পান, দুষ্কৃতকারীরা ১৬৫টি গাছই কেটে ফেলেছে।
পল্লিচিকিৎসক লুৎফর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা জমির সব গাছ কেটে ফেলেছে। তিনি বলেন, ওই জমি কেনার বিষয়ে অনেকের আগ্রহ ছিল। তাদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বিকেলে জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।