১৭ জুয়াড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত মঙ্গলবার রাতে জুয়ার একটি আসরে অভিযান চালিয়ে ১৭ জন জুয়াড়িকে আটক করেছে। জেলা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদের নেতৃত্বে একটি দল বীরগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের জগদল মহল্লায় এক জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি মাইক্রোবাস, দুটি মোটরসাইকেল, জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই ১৭ ব্যক্তিকে আটক করে। তাঁদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।