প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল রোববার শহর জামায়াতের সেক্রেটারি সরফুদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত শনিবার জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের আরও ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈয়দপুর উপজেলা জামায়াতের সাবেক আমির মাহমুদুল হাসান, তাঁর ভাই শ্রমিককল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর শাখার সাবেক সভাপতি ওয়াজেদ আলী ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল ইসলাম। অন্যরা জামায়াত-শিবিরের কর্মী হিসেবে পরিচিত। শনিবার রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন বলেন, তাঁদের অনেকের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।