১৭৪ যাত্রীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৭৪ জনকে আটক করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে হাকিমপুরের ইউএনও মো. আজাহারুল ইসলাম এ জরিমানা করেন। আজহারুল ইসলাম জানান, গতকাল সকালে ট্রেনটি হিলি স্টেশনে পৌঁছালে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৭৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রেলওয়ে আইনের ১৮৯০ সালের ১১২ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা এবং যাত্রাস্থান থেকে হিলি রেলস্টেশন পর্যন্ত টিকিট বাবদ ১০০ টাকা করে জরিমানা করা হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|