১৮ কনটেইনার পণ্য জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে গতকাল ১৮ কনটেইনার পণ্য জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। মুরগির খাদ্য ঘোষণায় চুনাপাথর ও ক্যালসিয়াম কার্বনেট পাউডার আনায় এসব পণ্য জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বগুড়ার কোয়ালিটি ব্রিডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভিয়েতনাম থেকে মুরগির খাবারের ঘোষণা দিয়ে ১৮ কনটেইনারে ৫০৪ টন ওজনের এসব পণ্য আমদানি করে। মুরগির খাদ্য হিসেবে এসব পণ্যের শুল্ককর ৫ শতাংশ। গত মঙ্গলবার এসব পণ্য খালাস স্থগিত করা হয়। এরপর পরীক্ষা করে দেখা যায়, এসব কনটেইনারে করে চুনাপাথর ও ক্যালসিয়াম কার্বনেট আনা হয়েছে। এই দুই পণ্যের শুল্ককর যথাক্রমে ৩১ ও ৩৭ শতাংশ। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গতকাল দুপুরে ১৮ কনটেইনার পণ্য জব্দ করা হয়।