১৮ জন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের দড়াটানা সেতু এলাকা থেকে গতকাল শুক্রবার ১৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের ভারতে পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। এ সময় পাচারকারী সন্দেহে পুলিশ আব্বাস হাওলাদার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাগেরহাট সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইউনুছ আলী জানান, দড়াটানা সেতু টোলঘরে দায়িত্ব পালনকালে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাটমুখী একটি খালি ট্রাক থামিয়ে সন্দেহবশত তল্লাশি করতে গিয়ে ১৮ জনকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বাগেরহাট প্রতিনিধি|