প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর কারাদণ্ড পাওয়ার খবর শুনে পালিয়ে যান তিনি। ১৮ বছর লুকিয়েও ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের হাতে ধরা পড়েছেন আজাদ হোসেন (৪২) নামের ওই ব্যক্তি। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাসিন্দা।
ফেনী সদর থানার বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন বলেন, গ্রামে একটি সহিংসতার মামলায় ১৯৯৯ সালে আদালত আজাদকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ খবর শোনার পর তিনি পালিয়ে যান। গত বুধবার রাতে আজাদ গোপনে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গোপন সূত্রে পুলিশ এ খবর পেয়ে বৃহস্পতিবার তাঁকে শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মেজবাহ উদ্দিন।