১৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে আজ রোববার বিকেলে জামাল হাওলাদার (৪৮) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, জামাল হাওলাদার একটি অস্ত্র মামলায় পিরোজপুর বিশেষ ট্রাইব্যুনাল আদালত থেকে ১০ বছর এবং একটি চুরির মামলায় পিরোজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ থেকে আট বছরের সাজাপ্রাপ্ত আসামি। দুটি মামলায় সাজা হওয়ার আগে থেকেই জামাল হাওলাদার পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
জামাল হাওলাদার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে।