১৮টি দোকানে ভাঙচুর ও লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের জামতলা এলাকায় গত বৃহস্পতিবার রাতে জেলা পরিষদের জমি থেকে ১৮টি ছোট দোকানে (টংঘর) ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। ক্ষতিগ্রস্ত দোকানিদের অভিযোগ, সন্ত্রাসীরা নগদ টাকাসহ ২০ লাখ টাকার সম্পদ লুট করেছে।

ওই ঘটনায় গতকাল শুক্রবার ফতুল্লা মডেল থানায় অভিযোগ করা হয়েছে। ব্যবসায়ী দীনেশচন্দ্র সাহা বলেন, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ২০-২৫ জন সন্ত্রাসী লাঠিসোঁটাসহ অস্ত্র নিয়ে দোকানগুলো ভাঙচুর করে ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যায়। এর ফলে দোকানগুলোর মালিক ও তাঁদের পরিবারের সদস্যদের পথে বসার উপক্রম হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, জেলা পরিষদ বৃহস্পতিবার রাতে সেখানে উচ্ছেদ অভিযান চালায়নি। পরিষদের জায়গা থেকে দোকানপাট উচ্ছেদেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।