১৮০টি কচ্ছপ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মিয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের (কুমিল্লা) সহকারী পুলিশ সুপার সোলায়মান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল আটটায় ঢাকাগামী ইগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের মালপত্র রাখার বাক্স থেকে তিনটি বস্তায় ১৮০টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে বাসের কেউ কচ্ছপের মালিকানা স্বীকার করেনি। কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।