১৮৯ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর থেকে ১৮৯টি ইয়াবা বড়িসহ আমির হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। র্যাব বলেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর জুবলী এলাকায় ইয়াবা কেনাবেচার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের চর জব্বার থানা-পুলিশের সহায়তায় র্যাব রাত পৌনে আটটার দিকে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন পিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মো. নাজিম উদ্দিন আল আজাদ। তিনি জানান, আমিরের বাড়ি একই উপজেলার চর জব্বার গ্রামে। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।