১৯ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়া সিরাজগঞ্জের বেলকুচি ও শাহজাদপুর উপজেলার ১৯ জনের জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুদক। সিরাজগঞ্জ জেলা কারাগারের ফটকে গত রোববার থেকে শুরু হওয়া জিজ্ঞাসাবাদ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ তিন দিন ধরে ওই ১৯ জনকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার স্বার্থে আপাতত কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আগামী দিনে মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়।