১৯টি পেট্রল বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১৯টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বর থেকে ১০টি ও ইউএনওর বাসভবনের বিপরীত পাশের নর্দমা থেকে নয়টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে একটি থলেতে ১০টি পেট্রলবোমা দেখে পুলিশে খবর দেন লোকজন। পরে বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বোমাগুলো উদ্ধার করে। এর আধা ঘণ্টা পর ইউএনওর বাসভবনের বিপরীত পাশের নর্দমায় আরেকটি থলেতে নয়টি পেট্রলবোমা পাওয়া যায়।