২ কোটি ৩৮ লাখ রুপিসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার ভারতীয় রুপিসহ সাজ্জাদ হোসাইন নামের এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
শুল্ক কর্তৃপক্ষ সূত্র জানায়, ভোর পৌনে চারটার দিকে কাতারের দোহা থেকে কাতার এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে সাজ্জাদ হোসাইন শাহজালাল বিমানবন্দরে আসেন। তাঁর লাগেজের ভেতরে ভারতীয় ২ কোটি ৩৮ লাখ রুপি উদ্ধার করা হয়।