২ ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাদির পণ্ডিতের হাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে গত শনিবার গভীর রাতে পুলিশ আটক করেছে। তারা হলো রামগতি উপজেলার সবুজ গ্রামের মহিউদ্দিনের ছেলে মো. আওলাদ হোসেন (২২) এবং চট্টগ্রামের নাছিরাবাদ এলাকার আবুল কালামের ছেলে মো. স্বপন (২৪)।