২ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ২ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এসব অভিযান চালানো হয়। এর মধ্যে একটি অভিযানে ১০ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক আবদুল করিম সাবরাং মুন্ডারডেইল গ্রামের বাসিন্দা।
দুটি অভিযানের বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা।