২ 'কারিগরের' বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর সেই অস্ত্র কারখানার দুই ‘কারিগরের’ বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা করেছে র‍্যাব।

গত বুধবার কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‍্যাব। সেখান থেকে ২২টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় অস্ত্র তৈরির দুই ‘কারিগর’ মোহাম্মদ আবদুল মাবুদ ও মোহাম্মদ আবু তাহেরকে।

র‍্যাবের কক্সবাজার ক্যাম্পের উপপরিচালক আসাদুজ্জামান অস্ত্র আইনে গতকাল মামলা করেন। এর আগে গত বুধবার রাতে ওই দুই অস্ত্রের ‘কারিগরকে’ থানায় হস্তান্তর করা হয়।

মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, আবদুল মাবুদ ও আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।