২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে ২০ কেজি গাঁজাসহ আতিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির বাড়ি উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়।

পুলিশের ভাষ্যমতে, আতিকুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত একটার দিকে অভিযান চালিয়ে পুলিশ আতিকুল ইসলামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, তাঁর শোয়ার ঘর থেকে পাওয়া যায় বস্তাভর্তি ২০ কেজি গাঁজা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।