২০ কেজি পলিথিন জব্দ, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুত ও বাজারজাত বন্ধে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জব্দ করা হয় ২০ কেজি পলিথিন।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবিরের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিতি ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন ব্যবহার, বিক্রয় ও বাজারজাতকরণের দায়ে মেসার্স কমল সাহা স্টোরকে চার হাজার, মেসার্স দত্ত স্টোর, মেসার্স বিপ্লব সাহা স্টোর, রিপন সাহা স্টোর, বিনিময় বেকারি, মনোরঞ্জন স্টোরকে দুই হাজার করে এবং মেসার্স মুদি স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই সব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২০ কেজি পলিথিন জব্দ করা হয়।
সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।