২০ কোটি টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুর থেকে ২০ কোটি টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম আটক করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি দল এপিবিএনের সঙ্গে এ অভিযানে অংশ নেয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিমপুরের চায়না বিল্ডিং গলি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি চালানোর জন্য পাঁচটি অবৈধ ভিওআইপি যন্ত্র, শতাধিক মোবাইল সিম কার্ড, রিসিভার বক্স, কানেক্টরস, মনিটর, ল্যাপটপ, আউটডোর অ্যানটেনাসহ এ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে। এ সময় মো. মামুন (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।