২০ কোটি টাকার মোবাইল সেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সকালে সাত হাজার মোবাইল সেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। তাদের দাবি, এসব মোবাইল সেটের মূল্য ২০ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে কার্গো এলাকা থেকে এসব বিদেশি মোবাইল সেট জব্দ করে।
প্রথম আলোকে দেওয়া ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহিদুজ্জামানের ভাষ্য, কয়েক দিন আগে হংকং এয়ারলাইনসে করে মোবাইল সেটগুলো ২৪টি কার্টনে করে ঢাকায় নিয়ে আসা হয়। পুলিশের বিশেষ শাখা (এসবি), এনএসআই ও ডিজিএফআইর সদস্যদের উপস্থিতিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে কার্টনগুলো খোলা হবে।
একটি কার্টনের ভেতর স্যামসাং ব্র্যান্ডের মোবাইল সেট পাওয়া গেছে।
এর আগে ২৮ মে ৩০ কোটি টাকার ১৫ হাজার সনি এক্সপেরিয়া মোবাইল সেট উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ।