২০ পরীক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গতকাল শুক্রবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি বোর্ড সমাপনী পরীক্ষায় নকল করায় ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান। ইউএনও জানান, কেশবপুরের হাজি মোতালেব মহিলা কলেজের কেন্দ্রে সমাজবিজ্ঞান পরীক্ষা চলাকালে পরিদর্শনে গিয়ে দেখতে পান পরীক্ষার্থীরা যাঁর যাঁর মতো নকল করছেন। তিনি সঙ্গে সঙ্গে ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। দায়িত্বে অবহেলার কারণে ওই কলেজের শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস, নিমাই চন্দ্র ও আবদুর রাজ্জাককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন।