২০ মণ জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হলে সেগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি|