২০ মামলার আসামি নান্নু গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার আলোচিত খাদেম হত্যাসহ ২০টির বেশি মামলার আসামি নান্নু মৃধাকে গত সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মাদারীপুরের কালকিনি উপজেলার পল্লি দরিরচর গ্রামে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নান্নুকে গ্রেপ্তার করা হয়।