২০ লাখ টাকার ওষুধ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার বিকেলে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, বিকেলে ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে দুটি পৃথক চালানে ১২ কার্টন ওষুধ বিমানবন্দরে আসে। ওই ওষুধ ভারত থেকে আমদানি করা হয়েছে। গন্তব্যস্থলের ঠিকানা লেখা ছিল ‘হেল অ্যান্ড হার্টি মেডিসিন লিমিটেড ঢাকা’। তবে কী কী ওষুধ আমদানি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ওষুধের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান প্রথম আলোকে বলেন, যে ঠিকানায় ওষুধ পাঠানো হয়েছে, তা কতটুকু সঠিক, তা যাচাই করা হবে। আমদানি নীতি আদেশ ভঙ্গ করেই ওষুধ আমদানি করা হয়েছে। তা ছাড়া এসব ওষুধের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেই।