প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গত বৃহস্পতিবার রাতে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফ পৌরসভার লামার বাজার কায়ুকখালীয়া সেতুসংলগ্ন এলাকায় এনে খালাস করা হবে—এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার এবং নৌকাটি জব্দ করা হয়েছে।