২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা এলাকা থেকে আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব বড়ি উদ্ধার করার দাবি করেছে।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের ভাষ্য, উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির একদল বিজিবির জওয়ান অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেন। ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা এ অভিযান চালান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের ভাষ্য, ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।