২০ হাজার ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ও গত রোববার পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল দুপুরে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার ১৪ নম্বর সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে টুলবক্সের ভেতরে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় চালকের সহকারীজাহাঙ্গীরকে আটক করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, রোববার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল দল সন্দেহভাজন গতিবিধির জন্য দুজন লোককে দাঁড়ানোর জন্য ইশারা করে। তাঁরা দৌড়ে পাশের গ্রামে ঢুকে পড়েন। সেখানে একটি প্যাকেট ফেলে যান তারা। তাতে ১০ হাজার ইয়াবা ছিল।