২০ হাজার ইয়াবা বড়িসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে বিজিবির একটি দল উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার ৩ নম্বর স্লুইসগেটের বেড়িবাঁধ এলাকায় যায়। এ সময় কূলে ভিড়তে থাকা একটি নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়া একটি ব্যাগে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। নৌকায় থাকা তিনজনকে আটক করা হয়। তারা হলো সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার শফিক আলম, করিম উল্লাহ ও একই ইউনিয়নের বড় হাবিরপাড়ার সৈয়দ নুর। নৌকাটি জব্দ করা হয়েছে।